"পাঠশালা" (২০১৮) - দিশি সিনেমার মুকুটে নতুন পালক
ট্রেইলার ব্রেকডাউন লিখে ফিল্মকাস্ট -এর কল্যানে শুক্রবার ১২.৪৫ এ পাঠশালার প্রিমিয়ার শো দেখে ভাবলাম , একই দিনের অন্য আরেকটি বাংলা সিনেমা মুক্তি পাওয়ায় চমৎকার এই সিনেমাটি কি পাত্তা পাবে , আলোচনায় আসবে ? পাঠশালা যারা বানিয়েছেন তারা আশা করছেন "শিশুরা" এই সিনেমা যেন দেখে( সিনেমার লোকজন আমাকে জিজ্ঞেস করেছিল শিশু কে নিয়ে দেখতে আসতে পারতাম কিনা)। ছোটদের জন্য সিনেমা বানানো সবচেয়ে কঠিনতম কাজ , কোমলমতিদের জন্য অনেক ভেবেচিন্তে তবে কোন কিছু স্ক্রিনে উঠাতে হয় বলে মনে করি। একজন সুবিধাবঞ্চিত শিশুর সাথে সিমপ্যাথাইজ করার জন্য পাঠশালার ঘটনা হয়তো অনেক সময় বাস্তব থেকেও একটু বেশি অলঙ্কারিত , তবে সেইটাও খুব সাবলীল ভাবে নিয়ে আসতে পেরেছেন আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি । সবার শৈশব যে একই রকম রঙিন না , কারোটা সাদা কালো কিংবা ধূসর এবং কেউ কেউ যে রঙ ফিরিয়ে আনতে সামিল হয় , দীর্ঘ এপিক জার্নিতে সেই বোধটাই বোধকরি পাঠশালার অন্যতম লক্ষ্যনীয় দিক। এই লম্বা জার্নিটাই সিনেমার কঙ্কাল , এখন তাতে কিভাবে পাঠশালা টিম প্রাণ-ধর-পা দিয়েছেন তার বিচারক আমরা-আপনি-আমি। সেইটা নিয়ে অল্প স্বল্প আলাপ। একবার দেখে কোনো ভাবেই তো রিভ...