"দেবী" (২০১৮) : জয়া প্রযোজক প্রথমবার নিয়ে কিছু আলাপ,ফিরে দেখা,চেক ব্যাক
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ " হে আমার বিষণ্ন সুন্দর" কবিতায় হয়তো কিছুটা আক্ষেপ নিয়েই বলেছেন: " হে আমার বিষণ্ন সুন্দর দুচোখে ভাঙন নিয়ে কেন এই রুক্ষ দুঃসময়ে এলে কেন সমস্ত আরতির শেষে আজ এলে শূন্য দুখানি হাত! কেন এলে , বিষণ্ন সুন্দর , তুমি কেন এলে ?" সিনেমার আলোচনায় কবিতা কেন ? দেবী দেখে থাকলে যদি সাহিত্য থেকে চলচ্চিত্র- কি , কেন , কিভাবে , সামর্থ্য , অঙ্গীকার , আশা কতটুকু করতে হবে -এই জাতীয় জিজ্ঞাসার উদ্ভব হয় তবে কবিতার নির্বাচিত অংশ আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। লেটস গেট আস ডিরেক্টলি অন দ্য টপিক , নো- অন দ্য সাবটপিক- সাহিত্য ও চলচ্চিত্র - কোনটি কেমন ? সাহিত্য প্রচুর কোনোটেশন নিয়ে ঘুরে বেড়ায় "হিমুর" মতো- সংখ্যা জানতে চাইলে বলতে পারি " 10 thousand daffodils" এর সমান আর চলচ্চিত্রে সেই সুযোগই নেই , কারন সিনেমার জন্মই "রুপার" মতো- যার সুনির্দিষ্ট , স্বভাবিক জীবন বুঝতে শেখায় হিমু কতটা অনির্দিষ্ট , অস্বাভাবিক , মুক্ত হতে চায় , পারে , হয়ও। সেখানে যাহা ৫২ তাহা ৫২ই বই তিপ্পান্ন নহে । সোজা কথায় , সাহিত্যে ' বিষণ্ন ' আকাশের ...