Posts

Showing posts with the label film review

Kathbirali/ কাঠবিড়ালী (২০২০) Review

Image
কাঠবিড়ালীঃ নিয়ামুল মুক্তার সিনেমায় হাতমকশ এই সিনেমার অন্যতম প্রশংসার যে জায়গা আমার কাছে, সেইটা হচ্ছে সিনেমার প্রায় শেষের একটি শট- যখন হাসু ইটভাটা থেকে গ্রামে প্রবেশ করে তখন ডাচ এঙ্গেলে ধরা লং শট- ডাচ এঙ্গেল ক্যামেরা বাকা করে শট নিলেই হয়ে যায় না, কখন ও কেন এইটাও জানতে হয়, ফর্মের সাথে কন্টেন্টের যোগাযোগ করিয়ে দেয়া লাগে। কাঠবিড়ালীর প্রায় শেষের দিকে হাসুর গ্রামে এন্ট্রি নেয়ার দৃশ্যটি যথাযথ। ডাচ এঙ্গেল বা ডাচ টিল্ট বা ক্যামেরা হরাইজন্টাল/ভার্টিকালি বাকিয়ে শট নেয়ার সম্পর্কে দুইএক্টা কথা বলি। ডাচ এংগেলের জন্ম ডাচে না, জর্মন দেশে। জার্মান এক্সপ্রেশনিজম মুভমেন্ট থেকে ডাচ কাট, সেইটা নোস্ফেরাতু, ডক্টর ক্যালিগরি,মেট্রোপলিস হয়ে, হিচককের হাত ধরে ইংলিশ সিনেমায় আমদানী, দ্য থার্ডম্যান থেইকা নোয়া(র) সিনেমায় এর ব্যাপক ব্যবহার সম্পর্কে যারা ওয়াকিবহাল, তারা বেশ চমৎকৃত হবেন। নাতসি পার্টির যন্ত্রনায় জর্মন নির্মাতারা দলে দলে এদিক সেদিক চইল্যা গেলে তার আচ হলিউডেও লাগে। পরাগরেণুর মতো এক্সপ্রেশনিজম জর্মন থেইকা চইল্যা আসে হলিউডে। এর প্রমাণ পাইবেন ১৯৪০ বা ১৯৫০ এর দশকে নোয়া ঘরানার সিনেমায়। যেমনঃ দ্য থার্ড ম্য...

Happy As Lazzaro(2018) Bangla Review

Image
যুদ্ধ কিংবা শান্তি ,সঙ্কট বা সমৃদ্ধি - সব যুগে সব কালে মানুষের ভেতরকার পবিত্রতা ও বিশুদ্ধতা অভিন্ন রূপে বিরাজ করে । ইতালির ঠাস বুননের এক প্রত্যন্ত গ্রাম ও পুঁজিবাদী শহরের প্রেক্ষাপটে স্থান কাল পাত্র নির্বিশেষে মানুষের ভেতরকার সেই শাশ্বত উদারতার গল্প এলিস (এলিচে) রোরবাকাহার(রোরবাখার) হাজির করেছেন “লাজ্জারো ফেলিচে” /Happy As Lazzaro (2018)  সিনেমায় । অতীত ও বর্তমানের কঠোর যাঁতিকলে ফেলে পরীক্ষা করতে চেয়েছেন এই সাধুতার উপযোগিতা ,সমসাময়িকতা ও যৌক্তিকতা ।ইতালির পল্লী এলাকার নজরকাড়া দৃশ্যায়ন,স্থানীয় সংকৃতির সরল উপস্থাপনার সাথে শহর এলাকার স্বাভাবিক কৃত্রিমতা আর টানাপোড়েনের পাশাপাশি তুলনায় জমে উঠে সিনেমার গল্প।

Foreign Film Bangla Review: Hungarian Romance "On Body and Soul" (2018)

Image
Hungarian Romantic Film "On Body and Soul" (2018) স্বপ্নে নানান কিছু পাওয়ার আলামত থাকলেও প্রেম ও কি পাওয়া যায়? বুদাপেস্টের এক কসাইখানার দুইজন কর্মীর স্বপ্নে পাওয়া প্রেম নিয়ে জমে উঠেছে "On Body And Soul" নামক হাঙ্গেরিয়ান (2018) সিনেমা।

"আলফা"(২০১৯) নিয়ে আলাপঃ নাসির উদ্দীন ইউসুফের রেবেল উইদাউট আ কজ

Image
আলফা সিনেমা সম্পর্কে নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাঁর বেঁচে থাকার চিত্র দেখা যাবে এ ছবিতে”। এই যান্ত্রিক “বাস্তবতা” আর “অন্তর্দ্বন্দ্ব” পুরো সিনেমাতে দার্শনিক, না মূল গল্পের অংশ, রূপক নাকি সোজাসাপ্টা আলাপ, ব্যাক্তির যন্ত্রণা নাকি সমষ্টির পীড়ণ- এই রকম বেশ কয়েকটা বাইনারির ছড়ানো-ছিটানো চিত্রায়ন আপনার মনোযোগ-মনোবলের পরীক্ষা নিতে পারে । ফলে, বাস্তব ও পরাবাস্তবের মাঝামাঝি বিবাদমান ফরবিডেন লজিক এই সিনেমার লক্ষ্য/ চিত্রায়ন/ শেষ কথা- কিছু ক্ষেত্রে অদরকারী ও উচ্চাভিলাষী। সিনেমায় প্লটের থেকে পয়েন্ট অফ ভিউ বেশি জোড়ালো ভাবে নির্দেশিত। আর্টিস্ট বলে পরিচিত একজন যুবক, যিনি একজন পেইন্টার, তার চিন্তা-ভাবনা, পারিপার্শিক, জগতের সাথে তার যোগাযোগ, চলমান সামাজিক/রাজনৈতিক/সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে তার মিথস্ক্রিয়াই সিনেমার কাঠামো। তিনি থাকেন একা, স্ব-নির্ভর, জলাধারের উপর তার বাড়ি। বাবা-মার পরিচয় নেই। ছোটবেলায় পালক বাবা ও তার পেইন্টার হওয়...

The Truman Show (1998): মাই লাইফ, মাই রুলস?!?

Image
২১ বছর আগে মুক্তি পেয়েছিলো দ্য ট্রুম্যান শো (১৯৯৮, ৫ জুন)।  আপাত নাটকীয়তার আড়ালে চলচ্চিত্রটি আমাদের অস্তিত্ব ও যাপিত জীবনের দিকে প্রশ্ন ছূড়ে দেয়ঃ এ জীবন কার? স্রষ্টা ও সৃষ্টির পারস্পারিক সম্পর্ক কে দার্শনিক চ্যালেঞ্জ জানানো এই চলচ্চিত্র দেখে মনে পড়ে হালের ওয়েস্ট ওয়ার্ল্ডের কথা। সিমুলেটেড জগত থেকে বের হওয়ার যে দুর্দমনীয় বাসনা তা আমরা দেখেছি দ্য ম্যাট্রিক্স এর মতো চলচ্চিত্রেও। এমনকি ক্রিস্টফ কে যদি ঈশ্বরের রূপক ভাবেন, ট্রুম্যান কে ভাবতে পারেন “স্বর্গ” থেকে স্বেচ্ছায় পালিয়ে আসা একজন বেয়াদব সৃষ্টি। তৎকালীন সময়ে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের গোপন-প্রকাশ্য সব ধরনের তথ্যের প্রতি অতিরিক্ত কৌতুহল আর ভোগবাদী মতবাদের প্রতি দ্য ট্রুম্যান শো এক ধারালো জবাব বলেও মনে করে অনেকে। আমাজন, ভুডু থেকে স্টারজ, ফ্যানড্যাঙ্গো- বর্তমানে বাজারের জনপ্রিয় সবগুলো অনলাইন প্লাটফর্মে স্ট্রিমিং দেখেই বোঝা যায়, এর আবেদন এখনো ফুরিয়ে যায়নি। মৌলিক চিত্রনাট্য, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ সহ-অভিনেতার জন্য অস্কার মনোনয়ন, ৮ লক্ষ ৩৭ হাজার মানুষের ভোটে রেটিং ৮.১। রোটেন টম্যাটোতে ১২৫ রিভিউ এর বিপরীতে ৯৪% ফ্রেশ , ৫ লক্ষ ৮...

ফটোগ্রাফ(২০১৯): প্রেমের মতো কিন্ত প্রেম নয়

Image
ট্যুরিস্ট স্পটের ভাসমান ফটোগ্রাফার আর শহরের মধ্যবিত্ত পরিবারের দারুণ মেধাবী এক তরূণীর রহস্যময় সাক্ষাৎ, যোগাযোগ ও পরস্পরের জীবনে শর্তহীন ভাবে ভ্রমণের গল্প হচ্ছে রিতেশ বাতরার দ্বিতীয় হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফটোগ্রাফ(২০১৯)। ২০১৯ সালের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে রিতেশ বাতরা নিজের সিনেমা সম্পর্কে বলেন, ”প্রেমের মতো কিন্ত পুরোপুরি প্রেম নয়” এই সিনেমা। কেন নয়, জানতে হলে দেখে ফেলতে হবে ক্রমাগত নিজেকে ভেঙ্গে গড়া নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং চোখ জুড়ানো মন ভরানো অভিনয় করা সোনিয়া মালহোত্রার প্রায় প্রেমের এই সিনেমাটি। প্লট ছবির নায়িকা মিলোনিঃ লাজুক, অন্তর্মুখী, গুজরাটের মধ্যবিত্ত পরিবারের একজন লেখাপড়ায় দারুণ মাথা এক মেয়ে। চাঁপা স্বভাবের মিলোনি কে দেখে অন্যরকম লাগতে শুরু করে রাফির, যে কিনা মুম্বাই এর একজন ভাসমান ফটোগ্রাফার, নিজের পরিবারের দেনা পরিশোধের জন্য দিন রাত কাজ করছে । রাফি ও মিলোনির যোগাযোগ হঠাৎ ও আকস্মিক, সম্পর্কের পরবর্তী গতি প্রকৃতি এরকমঃ রাফির দাদী তাকে বিয়ে করাতে চাপ দেয়, জবাবে রাফি চিঠি লিখে পাঠায় সে একজন কে পছন্দ করে, যার নাম সে দেয় নূরী। এই নূরীই হচ্ছে আমাদের মিলোনি। এরপর...

"লাভ, ডেথ + রোবোটস " (২০১৯) - চোরাস্রোতে বয় ঈশ্বপের উপদেশ

Image
( এই লেখাটি প্রথম আলো-তে প্রথম প্রকাশিত হয়, সংখ্যা এপ্রিল ১৮, ২০১৯, প্র-আনন্দ ক্রোড়পত্রে ) ধরুন , ভবিষ্যত পৃথিবীতে মানুষের চিহ্ন একেবারে মুছে গেছে । পৃথিবীতে রাজত্ব করছে নানা ধরনের রোবোট । রোবট আলোচনা করছে মানুষের নির্বুদ্ধিতা নিয়ে- কেমন লাগবে এমন কিছু দেখতে ? অথবা সভ্যতার একেবারে চূড়ায় পৌছে গিয়েও মানুষের পিছু ছাড়েনি একেবারে আটপোরে এক প্রশ্ন - কে সে , কি তার পরিচয় । ভবিষ্যত পৃথিবীতে মানুষের অবস্থান, মানুষ কি আদৌ তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে কিনা বা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তাকে আমূল বদলে যেতে হবে কিনা   -   নেটফ্লিক্স ধারাবাহিক “লাভ, ডেথ প্লাস রোবোটস” এসব প্রশ্নেরই চলচ্চিত্র রূপ। এখনকার পৃথিবী থেকে ভবিষ্যতের পৃথিবীকে দেখার সুযোগ করে দেবে ডেভিড ফিঞ্চার প্রযোজিত, টীম মিলার পরিচালিত শ্বাসরুদ্ধকর ১৮ পর্বের একশন এন্থোলজি ধারাবাহিক । দুর্দান্ত , প্রচন্ড গতিময় এই অ্যানিমেশন ধারাবাহিকের প্রতিটি পর্ব অ্যাকশন ও দার্শনিকতার জমাট বুনন, আশা ও নিরাশার কোমল-কঠিন এক বিতর্ক । প্রতিটি আলাদা গল্পের পর্বে ঈশপের উপদেশ যেন চোরাস্রোতের মতো বয়। যেন বলতে চায় , ' ...