Posts

Showing posts with the label woody allen

উডি এল্যান এর "পরবর্তী জীবন” – বাস্তবের বিষফোড়ায় সুররিয়েল মলম

Image
  জন্মান্তর সত্যি হলে আমার পরবর্তী জীবন আমি উলটো দিক থেকে শুরু করতে চাই। শুরু করবো মৃত্যু দিয়ে যাতে প্রথমেই এই করাল অভিজ্ঞতাকে পাশ কাটানো যায়। তারপর জেগে উঠবো আমার শেষ জীবনের বাসস্থানে , কোনো ওল্ড হোমে , প্রত্যেক দিন আগের দিন থেকে সুস্থ আর ভালোবোধ করা শুরু করবো। ধীরে ধীরে অতিরিক্ত স্বাস্থ্যবান হওয়ার কারনে সেই জায়গা থেকে আমাকে বের করে দেয়া হবে। এরপর দ্রুত আমার পেনসন উঠিয়ে ফেলতে হবে। পেনসন উঠানোর পরপরই শুরু হবে আমার কর্মজীবন । কাজ করার প্রথম দিনেই পাবো অসংখ্য উপহার, শুভকামনা আর প্রশংসার বানী! এরপর আমি কাজ করবো টানা ৪০ বছর যতক্ষণ না আমি একদম তরূন হয়ে যাই! তরূন হয়ে যাওয়ার সাথে সাথেই আমি অবসর নিবো, যৌবন ভরা সময়ে উপভোগ করতে শুরু করবো বাধাহীন ছুটি! এরপর খালি পার্টি আর পার্টি, মজা মাস্তি, এডভেঞ্চার। এসব করতে করতে একদিন হাইস্কুলে ভর্তি হবো! হাইস্কুল শেষ করে ভর্তি হবো প্রাইমারিতে! তারপর হঠাৎ নিজেকে আবিষ্কার করবো আমি ফিরে গেছি আমার শৈশবে , খেলছি আর খেলছি, সারাদিন শুধু খেলা আর খেলা, আর কিছু নেই জগতে! কোনো ধরনের দায়ভার নেই, নেই কোনো অঙ্গিকার, কোনো পিছুটান! এভাবে শিশ...