Posts

Showing posts with the label Bollywood

ভারত অস্কারে পাঠাচ্ছে গালিবয়ঃ সেরা সিনেমা বনাম ফিল্ম সার্কিট পলিটিক্স

Image
২৭টি সিনেমার মধ্য থেকে ভারত অস্কারে পাঠাচ্ছে গালিবয় // সেরা বিদেশী চলচ্চিত্র ক্যাটাগরিতে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা, বাকি সিনেমার পূর্নাঙ্গ তালিকা ও কিছু কথা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি, যা বর্তমানে পরিচিত বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরি- কখনো না জেতা অস্কারের জন্য এই বছর একাডেমি পুরষ্কার/অস্কারের ৯২তম আসরে ভারত মনোনীত করেছে জয়া আখতারের “গালিবয়”। আসর বসবে সামনের বছরফেব্রুয়ারির মাসের ৯ তারিখে, হলিউডের ডলবি থিয়েটারে। গালিবয় অস্কারের মূল আসরে সেরা ৫ শর্টলিস্টের মধ্যে থাকবে কি না, জানা যাবে শীঘ্রই। কিন্ত... এর আগে একাডেমি পুরষ্কারের চূড়ান্ত আসরে সর্বমোট ৩(তিন) বার ভারতের চলচ্চিত্র মনোনিত হলেও জয় করতে পারেনি সেরা বিদেশী চলচ্চিত্রের জন্য কোনো অস্কার। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে অস্কারের মূল আসরে চূড়ান্ত শর্টলিস্টেড চলচ্চিত্র গুলো হচ্ছেঃ ১) “মাদার ইন্ডিয়া”/Mehboob Khan (1957) ২) “সালাম বোম্বে”/ Mira Nair (1989) ৩) “লাগানঃঅয়ান্স আপন আ টাইম ইন ইন্ডিয়া”/ Ashutosh Gowariker (২০০২) অস্কারের মূল আসরে মনোনয়ন প্রাপ্ত তিন ভারতীয় চলচ্চিত্র সর্...

ফটোগ্রাফ(২০১৯): প্রেমের মতো কিন্ত প্রেম নয়

Image
ট্যুরিস্ট স্পটের ভাসমান ফটোগ্রাফার আর শহরের মধ্যবিত্ত পরিবারের দারুণ মেধাবী এক তরূণীর রহস্যময় সাক্ষাৎ, যোগাযোগ ও পরস্পরের জীবনে শর্তহীন ভাবে ভ্রমণের গল্প হচ্ছে রিতেশ বাতরার দ্বিতীয় হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফটোগ্রাফ(২০১৯)। ২০১৯ সালের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে রিতেশ বাতরা নিজের সিনেমা সম্পর্কে বলেন, ”প্রেমের মতো কিন্ত পুরোপুরি প্রেম নয়” এই সিনেমা। কেন নয়, জানতে হলে দেখে ফেলতে হবে ক্রমাগত নিজেকে ভেঙ্গে গড়া নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং চোখ জুড়ানো মন ভরানো অভিনয় করা সোনিয়া মালহোত্রার প্রায় প্রেমের এই সিনেমাটি। প্লট ছবির নায়িকা মিলোনিঃ লাজুক, অন্তর্মুখী, গুজরাটের মধ্যবিত্ত পরিবারের একজন লেখাপড়ায় দারুণ মাথা এক মেয়ে। চাঁপা স্বভাবের মিলোনি কে দেখে অন্যরকম লাগতে শুরু করে রাফির, যে কিনা মুম্বাই এর একজন ভাসমান ফটোগ্রাফার, নিজের পরিবারের দেনা পরিশোধের জন্য দিন রাত কাজ করছে । রাফি ও মিলোনির যোগাযোগ হঠাৎ ও আকস্মিক, সম্পর্কের পরবর্তী গতি প্রকৃতি এরকমঃ রাফির দাদী তাকে বিয়ে করাতে চাপ দেয়, জবাবে রাফি চিঠি লিখে পাঠায় সে একজন কে পছন্দ করে, যার নাম সে দেয় নূরী। এই নূরীই হচ্ছে আমাদের মিলোনি। এরপর...

নওয়াজুদ্দিন সিদ্দিকীঃ বি টাউনের আল পাচিনো

Image
ইলাস্ট্রেশনঃ অভিলাষ সাহা नवाज़ुद्दीन सिद्दीकी বলিউড নিউ ওয়েভের অন্যতম কান্ডারি, মেথড এক্টিং এর গৌতম বুদ্ধ, বি টাউনের আল পাচিনো: নওয়াজুদ্দিন ওরফে নাম্বারদার ওরফে ফায়জাল খানের ৪৫তম জন্মদিনে জানবো তার সিনেমাটিক জীবন ও জীবনের সিনেমা! আমাদের স্বপ্ন, পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা, পরিশ্রম আমাদের কে প্রায়ই বিচ্ছিন্ন, স্ববিরোধী, দারুন ক্লান্ত সত্তায় নিক্ষেপ করতে পারে, করে এবং করবে। ঐ করাল গর্ত থেকে বের হয়ে আসার তুরীয় মুহূর্তে জন্ম নেয় একজন ধ্রুপদী নায়ক কিংবা নায়িকা। যে কিনা জানে, অপেক্ষা মানে কোনো কিছু হওয়ার জন্যে বেহুদা বসে থাকা নয়, বরং কোনো কিছু না হলে, না হতে থাকলে, সবকিছু বিরুদ্ধে থাকলে কিভাবে সেটাকে পাল্টাতে হয়। এ এক ভীষণ ওডেসি, এক তুখোড় আত্মযাত্রা, মনোজগতের এক দুর্দান্ত বলিখেলা। দুঃসাহসিক সেই বলি খেলায় কৃষকের ঘর থেকে কানের লাল গালিচা - নাম্বারদার নওয়াজুদ্দিন থেকে মেহনত করে কিভাবে বনে গেলেন ফায়জাল খান  কিংবা রামান, যেই গ্রামের মানুষ তিনটি জিনিসঃআখ, গম আর বন্দুক ছাড়া আর কিছু চেনে না, কিভাবে সেইখান থেকে উঠে এসে করলেন  “মান্টো”, উত্তর প্রদেশের মুজাফফার নগর থেকে “বাইপাস করে...