উডি এল্যান এর "পরবর্তী জীবন” – বাস্তবের বিষফোড়ায় সুররিয়েল মলম



 


জন্মান্তর সত্যি হলে আমার পরবর্তী জীবন আমি উলটো দিক থেকে শুরু করতে চাই।
শুরু করবো মৃত্যু দিয়ে যাতে প্রথমেই এই করাল অভিজ্ঞতাকে পাশ কাটানো যায়।
তারপর জেগে উঠবো আমার শেষ জীবনের বাসস্থানে, কোনো ওল্ড হোমে, প্রত্যেক দিন আগের দিন থেকে সুস্থ আর ভালোবোধ করা শুরু করবো।
ধীরে ধীরে অতিরিক্ত স্বাস্থ্যবান হওয়ার কারনে সেই জায়গা থেকে আমাকে বের করে দেয়া হবে। এরপর দ্রুত আমার পেনসন উঠিয়ে ফেলতে হবে। পেনসন উঠানোর পরপরই শুরু হবে আমার কর্মজীবন। কাজ করার প্রথম দিনেই পাবো অসংখ্য উপহার, শুভকামনা আর প্রশংসার বানী!
এরপর আমি কাজ করবো টানা ৪০ বছর যতক্ষণ না আমি একদম তরূন হয়ে যাই! তরূন হয়ে যাওয়ার সাথে সাথেই আমি অবসর নিবো, যৌবন ভরা সময়ে উপভোগ করতে শুরু করবো বাধাহীন ছুটি!
এরপর খালি পার্টি আর পার্টি, মজা মাস্তি, এডভেঞ্চার। এসব করতে করতে একদিন হাইস্কুলে ভর্তি হবো!
হাইস্কুল শেষ করে ভর্তি হবো প্রাইমারিতে!
তারপর হঠাৎ নিজেকে আবিষ্কার করবো আমি ফিরে গেছি আমার শৈশবে, খেলছি আর খেলছি, সারাদিন শুধু খেলা আর খেলা, আর কিছু নেই জগতে! কোনো ধরনের দায়ভার নেই, নেই কোনো অঙ্গিকার, কোনো পিছুটান! এভাবে শিশু হতে হতে আমি একদম ন্যাদা বাচ্চা হয়ে যাবো, একদম নবজাতক! আমি আমার জীবনের শেষ নয়মাস আরামদায়ক তরলে ভেসে ভেসে একটা অভিজাত স্পা-তে কাটাবো। সেখানে থাকবে নিয়ন্ত্রিত তাপমাত্রা, রুম সার্ভিসে ২৪/৭ খাবারের ব্যবস্থা, থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা। স্পা- তে থাকতে থাকতে হঠাৎ একদিন দুম করে আমি মিলিয়ে যাবো শুন্যে, ভয়লা!
আমার জীবনের শেষ মুহুর্ত কাটাবো দুইজন নর-নারীর সবচেয়ে সুখের মুহূর্তের তুরীয় এক জগতে!
এভাবেই আমি বিদায় নিবো, এভাবেই আমি লিখতে চাই আমার পরবর্তী জীবন!

- উডি এল্যান* ( আমেরিকান ফিল্মমেকার, লেখক, অভিনেতা, কমেডিয়ান)
মাস্টওয়াচ ফিল্মসঃ
এনি হল (১৯৭৭), মিডনাইট ইন প্যারিস ( ২০১১), ম্যানহাটন (১৯৭৯), ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা (২০০৮)

* ( অথরশিপ নিয়ে বিতর্ক আছে)

Comments

Popular posts from this blog

"দেবী" (২০১৮) : জয়া প্রযোজক প্রথমবার নিয়ে কিছু আলাপ,ফিরে দেখা,চেক ব্যাক

ক্যাসিনো নিয়ে আলোচিত ১০ সিনেমাঃ দেখেছেন না দেখবেন?

"আলফা"(২০১৯) নিয়ে আলাপঃ নাসির উদ্দীন ইউসুফের রেবেল উইদাউট আ কজ