ভারত অস্কারে পাঠাচ্ছে গালিবয়ঃ সেরা সিনেমা বনাম ফিল্ম সার্কিট পলিটিক্স
২৭টি সিনেমার মধ্য থেকে ভারত অস্কারে পাঠাচ্ছে গালিবয় // সেরা বিদেশী চলচ্চিত্র ক্যাটাগরিতে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা, বাকি সিনেমার পূর্নাঙ্গ তালিকা ও কিছু কথা
বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি, যা বর্তমানে পরিচিত বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরি- কখনো না জেতা অস্কারের জন্য এই বছর একাডেমি পুরষ্কার/অস্কারের ৯২তম আসরে ভারত মনোনীত করেছে জয়া আখতারের “গালিবয়”। আসর বসবে সামনের বছরফেব্রুয়ারির মাসের ৯ তারিখে, হলিউডের ডলবি থিয়েটারে। গালিবয় অস্কারের মূল আসরে সেরা ৫ শর্টলিস্টের মধ্যে থাকবে কি না, জানা যাবে শীঘ্রই। কিন্ত...
এর আগে একাডেমি পুরষ্কারের চূড়ান্ত আসরে সর্বমোট ৩(তিন) বার ভারতের চলচ্চিত্র মনোনিত হলেও জয় করতে পারেনি সেরা বিদেশী চলচ্চিত্রের জন্য কোনো অস্কার। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে অস্কারের মূল আসরে চূড়ান্ত শর্টলিস্টেড চলচ্চিত্র গুলো হচ্ছেঃ
১) “মাদার ইন্ডিয়া”/Mehboob Khan (1957)
২) “সালাম বোম্বে”/ Mira Nair (1989)
৩) “লাগানঃঅয়ান্স আপন আ টাইম ইন ইন্ডিয়া”/ Ashutosh Gowariker (২০০২)
![]() |
| অস্কারের মূল আসরে মনোনয়ন প্রাপ্ত তিন ভারতীয় চলচ্চিত্র |
সর্বমোট ২৭টি চলচ্চিত্র থেকে ( গুজরাটি ফিল্ম “Chaal Jeevi Laiye” মনোনয়নের দৌড় থেকে ছিটকে পড়ে) গালি বয় নির্বাচিত হয়। বাকি ২৬টি সিনেমা হচ্ছেঃ
১) Anandi Gopal
২) AndhDhun
৩) And The Oscar Goes To
৪) Article 15
৫) Baba
৬) Badhaai Ho
৭) Badla
৮) Bandishala
৯) Bulbul Can Sing
১০) Dear Comrade
১১) Ghode Ko Jalebi Khilane Le Jaa Riya Hoon,
১২) Gully Boy
১৩) Hellaro
১৪) Kesari
১৫) Konttho
১৬) Kurukshetra
১৭) Mai Ghat: Crime No 103/2005
১৮) Nagarkirtan
১৯) Olu
২০) Oththa Seruppu Size 7
২১) Pahuna
২২) Super Deluxe
২৩) The Tashkent Files
২৪) Uri: The Surgical Strike
২৫) Uyare
২৬) Vada Chennai
২) AndhDhun
৩) And The Oscar Goes To
৪) Article 15
৫) Baba
৬) Badhaai Ho
৭) Badla
৮) Bandishala
৯) Bulbul Can Sing
১০) Dear Comrade
১১) Ghode Ko Jalebi Khilane Le Jaa Riya Hoon,
১২) Gully Boy
১৩) Hellaro
১৪) Kesari
১৫) Konttho
১৬) Kurukshetra
১৭) Mai Ghat: Crime No 103/2005
১৮) Nagarkirtan
১৯) Olu
২০) Oththa Seruppu Size 7
২১) Pahuna
২২) Super Deluxe
২৩) The Tashkent Files
২৪) Uri: The Surgical Strike
২৫) Uyare
২৬) Vada Chennai
বলিউড এ-লিস্টারস অভিনেতা আলিয়া ভাট ও রানভির সিং অভিনীত সিনেমাটি দেশে ও দেশের বাইরে ব্যবসা সফল হলেও ভারতের হয়ে একাডেমি পুরষ্কারে প্রতিনিধিত্ব করা নিয়ে দেখা গেছে মিশ্র অনুভূতি। অনেকে বলছেন, ইংরেজি সিনেমা “এইট মাইল” (2002) থেকে দারুণ প্রভাবিত গালিবয়। যেখানে আন্ধাধুন, বাধাই হো, আর্টিকেল ফিফটিন, Oththa Seruppu Size 7, সুপার ডিলাক্সের মতো দুর্দান্ত সিনেমা রয়েছে সেখানে কেন গালিবয়ের মতো সিনেমা নির্বাচিত হবে বলে উষ্মা প্রকাশ করেছেন অনেকে।
ফিল্মমেকার-অভিনেতা অপর্ণা সেন ছিলেন ভারতের অস্কার সিলেকশন কমিটির প্রধান জুরি। গালিবয় কে মনোনয়ন দেয়া সম্পর্কে তিনি বলেন যে গালিবয় সিনেমার মধ্যে এমন শক্তি রয়েছে যেটি দর্শকের সাথে যোগাযোগ করতে সক্ষম, একাডেমি পুরষ্কারের সংশ্লিষ্টদেরও মনোযোগ আকর্ষন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গালিবয় জুরি বোর্ডের সমস্ত সদস্যের কোনো রকম বিরোধিতা ছাড়াই সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছে।
![]() |
| আপনা টাইম আয়েগা? |
ইন্ডিয়ান বক্স অফিসে তুমুল হিট সহ আন্তর্জাতিক অঙ্গনেও দেদার নাম কামিয়েছে গালিবয়। সাউথ কোরিয়ার ২৩তম Bucheon International Fantastic Film Festival (BIFAN) অর্জন করেছে Promotion of Asian Cinema (NETPAC) পুরষ্কার। এছাড়া ইন্ডিয়ার ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে (IIFM) পেয়েছে সেরা চলচ্চিত্রের সম্মাননা। বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া এই সিনেমা কি পারবে ভারতের প্রথম অস্কার পুরষ্কার এনে দিতে? আপনাদের কি মত, ভারত পারবে তাদের প্রথম একাডেমি পুরষ্কার ছিনিয়ে আনতে? যেখানে কান চলচ্চিত্র উৎসব কাপানো প্যারাসাইট, মাকুতো শিনকাই-এর উইদারিং উইথ ইউ এর মতো সিনেমা আছে, সেখানে কি পারবে গালিবয় ? নাকি আন্ধাধুন, বাধাই হো, আর্টিকেল ১৫, Oththa Seruppu Size 7, সুপার ডিলাক্সের মতো সিনেমা থাকলে বেড়ে যেত সম্ভাবনা?
মতামত দিন, আলোচনা হোক!



Comments
Post a Comment