ক্যাসিনো নিয়ে আলোচিত ১০ সিনেমাঃ দেখেছেন না দেখবেন?








বিগত কয়েকদিনে পুরো বাংলাদেশে সব জায়গায় একটাই গরম শব্দঃ ক্যাসিনো।

জাঁকজমক পরিবেশে চৌকস কিছু মানুষ জুয়া খেলছে, হারছে, জিতছে। স্থির দৃষ্টিতে চলছে প্রতিপক্ষের মনের খবর বের করার অদৃশ্য প্রতিযোগিতা। ভেতরে ঝড় বয়ে যাচ্ছে কিন্ত মুখের পেশিতে নেই কোনো ছাপ! ১০০ টাকা খেলে কোটিপতি আবার কোটি টাকা খুইয়ে ফকির হওয়ার গল্প ক্যাসিনোর আকাশে বাতাসে সব সময় ভাসে।

বাসার এতো কাছে এতো এতো ক্যাসিনো সিলগালা করে দিলো। আফসোস লাগছে বন্ধ হওয়ার আগে একবার অন্তত দেশি লাস ভেগাসে যদি যেতে পারতাম। সেই দুঃখ চাপা দিতে ক্যাসিনো/জুয়া নিয়ে সিনেমা ঘাটতে ঘাটতে দেখলাম অনেক সিনেমাই আমার দেখা। দেখা-অদেখা সিনেমার মধ্য থেকে আলোচিত ১০ ক্যাসিনো নিয়ে সিনেমা তালিকা বানিয়ে ফেললাম। কোনটা দেখেছেন আর কোনটা দেখবেন? কোনটি আপনার দেখা সেরা ক্যাসিনো সিনেমা? *

*সিনেমাগুলো অনেক ক্ষেত্রে সরাসরি ক্যাসিনো নিয়ে কিংবা ক্যাসিনো সংক্রান্ত

১) ক্যাসিনো/ Casino (১৯৯৬)
নির্মাতাঃমার্টিন স্করসেসি
অভিনয়েঃ রবার্ট ডি নিরো, জো পেশি, শ্যারন স্টোন
রবার্ট ডি নিরো-জো পেশি-মার্টিন স্করসেসিঃ এই তিন সিনেমাটিক তিনমূর্তির মিলনমেলা সিনেমাটি দেখার জন্য যথেষ্ট। দুই বন্ধুর সেয়ানে সেয়ানে লড়াই, মাফিয়া দুনিয়ার ঠগবাজি, ক্যাসিনো জগতের নিবিড় চিত্রায়ন আর স্করসেসির তুলনাহীন ভ্যিজুয়াল স্টোরিটেলিং আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। ১৯৯৬ সালের অস্কারে সিনেমার নায়িকা শ্যারন স্টোন তার অভিনয় গুনে মনোনয়ন পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেত্রি ক্যাটাগোরিতে। আমার মতে স্করসেসির সবচেয়ে আন্ডাররেটেড ক্লাসিক। আইএমডিবির সেরা ২৫০ সিনেমার তালিকায় এর অবস্থান ১৩৯, ১৯৯৬ সালের কাইয়ে দ্যু সিনেমার সেরা ১০ সিনেমার মধ্যে তৃতীয়!
২) ক্যাসিনো রয়াল/ Casino Royale (২০০৬)
পরিচালকঃ মার্টিন ক্যাম্পবেল
অভিনয়েঃ ড্যানিয়েল ক্রেগ, ইভা গ্রীন,ম্যাডস মিকেলসেন

জেমস বন্ড ফ্যাঞ্চাইজির এই সিনেমা আপাদ-মস্তক ক্যাসিনোর জুয়ার নেশায় জড়ানো- দুর্দান্ত, সিনেমাটিক ও টান টান উত্তেজনায় ভরপুর। লাস্যময়ী ইভা গ্রীন আর মারদাঙ্গা ড্যানিয়েলে ক্রেগের তুরীয় রসায়নের সাথে সাথে পোকার খেলার পর্ব গুলো প্রকৃত সিনেমা প্রেমির জন্য চোখের আরাম, মনের খোরাক। এই সিনেমার শুরুর গানটি প্রয়াত ক্রিস কর্নেলের করা, গানটির শিরোনাম “ইউ নো মাই নেইম”- শুরুর ভ্যিজুয়ালটি ধারনা দেয়, ক্যাসিনো রয়াল ইজ অল এবাইট ক্যাসিনো, কিলিং এবং...অভিয়াসলি কুরুক্ষেত্র! সাইড নোট, ব্যাক্তিগত ভাবে আমার কাছে ড্যানিয়েল ক্রেগের করা বন্ড সিরিজের সবচেয়ে পারফেক্ট সিনেমা!

৩) দ্য হ্যাংওভার/ The Hangover (২০০৯)
নির্মাতাঃ টড ফিলিপ্স
অভিনয়েঃ ব্রাডলি কুপার, জ্যাক গ্যালিফেনাকেস

চার বন্ধু, লাস ভেগাস, বাথরুমে বাঘ, এক রাতের সম্পূর্ন স্মৃতিলোপ, মাইক টাইসনের ঘুষি- একের পর এক অদ্ভুত কান্ড কারখানায় ভরপুর বিনোদনের সিনেমা দ্য হ্যাংঅভার। এটি দেখার পরপরই দ্য হ্যাঙ্গভার পার্ট ২ আর পার্ট ৩ দেখতে বাধ্য হবেন!
৪)ওনিং মাহোনি/ Owning Mahowny (২০০৩)
নির্মাতাঃ Richard Kwietniowski
অভিনয়েঃ ফিলিপ সেইমুর হফম্যান


জুয়ায় আসক্ত টরন্টোর ব্যাঙ্ক কর্মকর্তার জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। রজার এবার্টের মতো দুঁদে সমালোচক ২০০৩ সালের সেরা ১০ সিনেমায় অন্তর্ভুক্ত করেছিলেন!

৫) Croupier (1998)/ ক্রপিয়া(র)
নির্মাতাঃ পল মেয়ার্সবার্গ
অভিনয়েঃ ক্লাইভ ওয়েন

Croupier অর্থ হচ্ছে ক্যাসিনোর গেমিং টেবিলের একজন কর্মী যিনি টোকেন দেয়া-নেয়ার ও অর্থ বিনিময়ে নিয়োজিত থাকেন। ধুকতে থাকা একজন লেখক এই পেশায় নিজেকে নিমজ্জিত করার দারুণ গল্পের সিনেমা, সাথে বোনাস ক্লাইভ ওয়েন দুর্দান্ত অভিনয়।


৬) দ্য সিনসিনাটি কিড/ The Cincinnati Kid (১৯৬৫)
নির্মাতাঃ নরম্যান জুসন
অভিনয়েঃ স্টিভ ম্যাকুইন, আন মার্গ্রেট, এডয়ার্ড রবিন্সন


জমাট ক্লাসিক, ট্রু পোকার এক্সপেরিয়েন্স, স্টিভ ম্যাকুইন আর এডয়ার্ড রবিস্ননের দ্বান্দিক জুয়া- ইউ উইল লাভ ইট ইফ ইউ লাভ পোকার।

৭) রাউন্ডারস/ Rounders (১৯৯৮)
নির্মাতাঃ জন ডাল
অভিনয়েঃ ম্যাট ডেমন, এডওয়ার্ট নর্টন




মেধাবী আইনের ছাত্র সব কিছু ছেড়ে ছুড়ে উন্মত্তের মতো জুয়া খেলতে থাকতে। লেখাপড়ার খরচ, বান্ধবী, আইনের ডিগ্রি আর নিজের জীবন- সবকিছু বাজি রেখে উন্মাদের মতো জুয়া খেলেও খুশি থাকে সিনেমার নায়ক। অন্যান্য সিনেমায় জুয়া বা ক্যাসিনোর দিকে উপদেশের তীর থাকলেও রাউন্ডারস সিনেমা বরং জুয়াকে অনেকাংশে প্রমট করে। ম্যাট ডেমনের দারুণ অভিনয়ের জন্য দেখে ফেলুন।


৮) হার্ড এইট/ Hard Eight (১৯৯৬)
নির্মাতাঃ পল থমাস এন্ডারসন
অভিনয়েঃ জন সি রাইলি, স্যামুয়েল মাদাফাজিং জন্সন, গিনেথ প্যাল্ট্রো, ফিলিপ বেকার, ফিলিপ সেইমুর হফম্যান




প্রফেশনাল জুয়াড়ি সিডনি জন কে জুয়া খেলায় পারদর্শী করে তোলে। হাজির হয় প্রেম, সব কিছু উলটে যায়। পল থমাস এন্ডারসনের নাম শুনেই এই সিনেমা দেখা উচিত!


৯) ২১/ 21 (২০০৮)
নির্মাতাঃ রবার্ট লুকাটিক
অভিনয়েঃ ক্যাভিন স্পেসি


সত্য ঘটনার ওপর নির্মিত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির এক প্রডিজ ঘটনা নিয়ে নির্মিত সিনেমা। লেখাপড়ার জন্য টাকা জোগার করতে গিয়ে অর্থের মোহে আটকা পড়া নায়কের গল্প! উপভোগ্য তবে নাথিং স্পেশাল!



১০) ম্যাভরিক/ Maverick (১৯৯৪)
নির্মাতাঃ রিচার্ড ডোনার
অভিনয়েঃ মেল গিবসন, জুডি ফোস্টার



১৮৩ মিলিওন ডলারের উপর ব্যাবসা করা এই সিনেমা সমালোচকের কাছে দারুণ প্রিয়। হাই স্টেক পোকার আর ওয়েস্টার্ন কমেডির পার্ফেক্ট কম্বিনেশন!

এছাড়াও দেখতে পারেনঃ A big hand for the lady (1966), Ocean’s 11(1960/2001), The Gambler (1974), The Cooler (2003), High Roller: The Stu Ungar Story (2003, 
Molly's Game(2017), House of Games(1987)

Comments

Popular posts from this blog

"দেবী" (২০১৮) : জয়া প্রযোজক প্রথমবার নিয়ে কিছু আলাপ,ফিরে দেখা,চেক ব্যাক

"আলফা"(২০১৯) নিয়ে আলাপঃ নাসির উদ্দীন ইউসুফের রেবেল উইদাউট আ কজ