"লাভ, ডেথ + রোবোটস " (২০১৯) - চোরাস্রোতে বয় ঈশ্বপের উপদেশ
( এই লেখাটি প্রথম আলো-তে প্রথম প্রকাশিত হয়, সংখ্যা এপ্রিল ১৮, ২০১৯, প্র-আনন্দ ক্রোড়পত্রে )
ধরুন, ভবিষ্যত পৃথিবীতে মানুষের চিহ্ন একেবারে মুছে গেছে। পৃথিবীতে রাজত্ব করছে নানা ধরনের রোবোট। রোবট আলোচনা করছে মানুষের নির্বুদ্ধিতা নিয়ে- কেমন লাগবে এমন কিছু দেখতে? অথবা সভ্যতার একেবারে চূড়ায় পৌছে গিয়েও মানুষের পিছু ছাড়েনি একেবারে আটপোরে এক প্রশ্ন- কে সে, কি তার পরিচয়। ভবিষ্যত পৃথিবীতে মানুষের অবস্থান, মানুষ কি আদৌ তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে কিনা বা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তাকে আমূল বদলে যেতে হবে কিনা - নেটফ্লিক্স ধারাবাহিক “লাভ, ডেথ প্লাস রোবোটস” এসব প্রশ্নেরই চলচ্চিত্র রূপ। এখনকার পৃথিবী থেকে ভবিষ্যতের পৃথিবীকে দেখার সুযোগ করে দেবে ডেভিড ফিঞ্চার প্রযোজিত, টীম মিলার পরিচালিত শ্বাসরুদ্ধকর ১৮ পর্বের একশন এন্থোলজি ধারাবাহিক । দুর্দান্ত, প্রচন্ড গতিময় এই অ্যানিমেশন ধারাবাহিকের প্রতিটি পর্ব অ্যাকশন ও দার্শনিকতার জমাট বুনন, আশা ও নিরাশার কোমল-কঠিন এক বিতর্ক। প্রতিটি আলাদা গল্পের পর্বে ঈশপের উপদেশ যেন চোরাস্রোতের মতো বয়। যেন বলতে চায়, 'এই যে ছুটছো অবিরাম, যাবেটা কোথায়?'
১৮ পর্বের দারুন গতিময়
ধারাবাহিকটি সাজানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বনাম মানুষের মিথস্ক্রিয়ার এক
দুর্দান্ত মিশেলে। পুরো ধারাবাহিকটি এনিমেশনে গড়া হলেও একেকটি পর্ব একেক রকম স্বাদ
পরিবেশন করবে দর্শক কে- কোনোটি ধুমধারাক্কা
দ্রুত গতির একশন তো অন্যটি দিবে আত্ম-জিজ্ঞাসার সিনেমাটিক সুযোগ। প্রতিটি পর্বের রয়েছে
নিজস্ব রহস্য, আছে
দার্শনিক চিন্তাভাবনায় আক্রান্ত করার ভরপুর ক্ষমতা । ৫-১৫ মিনিটের পর্ব গুলোকে অনেকে বলছেন ৮০র দশকে সাড়া জাগানো এন্থোলজি ধারাবাহিক “হেভি মেটাল”-র পুনর্জন্ম, যেটির বিষয়বস্তু “লাভ, ডেথ প্লাস রোবোটস”- এর মতোই ভবিষ্যতমুখী আর ফ্যান্টাসিতে ভরা। ১৮
পর্বের এই ধারাবাহিকের ক্রম নিয়ে এক বিচিত্র খেলায় মেতেছে নেটফ্লিক্স।
সর্বমোট চার রকম ভাবে সিরিজের পর্বগুলোকে একটির পর আরেকটি সাজানো হয়েছে অর্থাৎ একেক দর্শক একেক ক্রমে ১৮ টি পর্ব দেখতে পাবেন।
“লাভ,
ডেথ
+ রোবটস”-
জীবন,
মৃত্যু ও ভালোবাসা নিয়েই ধারাবাহিকটির কারবার। ভালোবাসা আর সহানুভূতি- যে দুটি অনুভূতি নিয়ে মানুষের
সবচেয়ে বেশি গর্ব, সেটি যে শুধুমাত্র মানুষের দখলে থাকবে না, মনোযোগি দর্শক
ধারাবাহিকটি দেখতে গিয়ে বারবার টের পাবেন । মানুষ, রোবট, আধা-মানুষ আধা-রোবট কিংবা মানবিক ক্ষমতা সম্পন্ন রোবটের মনস্তত্ত্ব আর বিরোধ খুব মনোযোগ দিয়ে দেখানো হয়েছে। ভবিষ্যত অত্যাধুনিক পৃথিবীর ক্রদ্ধ, যান্ত্রিক আর
নিয়ন্ত্রনহীন এক চিত্র আমাদের জিজ্ঞাসা করে সেই প্রাচীন প্রশ্নঃ কে শ্রেষ্ঠ?
প্রতিটি পর্বে এরকম দার্শনিক প্রশ্ন ছুড়ে দিয়ে সিরিজটি চ্যালেঞ্জ জানায়, আমরা পৃথিবীর সাথে যা করছি, তা কি ঠিক করছি কিনা? আমাদের মুল্যবোধ পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে অমানুষিক হয়ে যাচ্ছে কিনা।
খুব দ্রুত ঘটনা অনুধাবন করে দর্শক বুঝতেই পারবেন না যে কখন যে পর্বটি শেষ হয়ে গেলো, ঘটনার তীব্রতা আর অন্তর্দ্বন্দের কারনে এর সমাপ্তি
টেরই পাওয়া যায় না, টের পাওয়া যায় মনের গভীরে লুকিয়ে থাকা ভয়।
মস্তিষ্কে বাজতে থাকেঃ “সারভাইভাল ফর দ্য ফিটেস্ট” এর বলি কি তবে এবার
মানুষ? মানুষ কি এবার হেরে যাবে তার নিজেরই হাতে তৈরি করা সৃষ্টির কাছে? এরকম
সংশয়ের পাশাপাশি সমগ্র ধারাবাহিক জুড়ে দারুন আশাবাদও ব্যক্ত করা হয়েছে । প্রযুক্তি কে যদি ভালোবাসা আর মানবিকতার বন্ধনে আবদ্ধ করে
ব্যবহার করা যায়- তবে অটুট থাকবে মানুষ আর মানুষের পরিচিত পৃথিবী।
আশা-নিরাশার এমন কাব্যিক দোলাচল দেখা যায়নি নেটফ্লিক্সে অনেকদিন।
সাইন্স
ফিকশন,
হরর, একশন , ড্রামা- একেকটি পর্ব একেকরকম হলেও ১৮টি পর্বের মধ্যে একটি বিষয়ে মিল আছে, সেটি হচ্ছে সবগুলোই দূর্দান্ত, শ্বাসরোধী আর ভয়ংকর সুন্দর।
কিছু কিছু পর্বে দেখানো হয়েছে বিখ্যাত সব মাস্টারপিসের প্রতি অভিনব সম্মান । যেমনঃ "হেল্পিং হ্যান্ড পর্বটিতে স্যাটেলাইটের নম্বর থাকে “এলভি-৪২৬” যেটি রাইডলি স্কটের বিখ্যাত কাল্ট ক্লাসিক “এলিয়েন” সিনেমার গ্রহের নাম, যেখানে ভিনগ্রহ বাসীদের দেখা পাওয়া যায় অথবা একই পর্বে, স্ট্যানলি কুব্রিকের মাস্টারপিস “২০০১ঃআ স্পেশ ওডেসির” সেই মহাশুন্যে হাড় ছুড়ে মারার তুরীয় শটের পুনরাবৃত্তি রয়েছে।
আবার
“থ্রি রোবোটস” নামক পর্বে রয়েছে টারমিনেটর সিনেমার সেই অবিস্মরনীয় পা দিয়ে খুলি গুড়িয়ে ফেলার দৃশ্য । “লাভ, ডেথ এন্ড রোবোটস” কে ৩৮ হাজার আইএমডিবি ব্যবহারকারী দিয়েছেন ৮.৮ রেটিং।
সদ্যই ১৫ মার্চে মুক্তি পাওয়া সিরিজটি সর্বাধিক রেটিং প্রাপ্ত ধারাবাহিকের মধ্যে রয়েছে ৫১ নম্বরে।
ঘটনাপ্রবাহ,
ক্লাইমেক্স
আর গতি- এই তিনটি হচ্ছে ধারাবাহিকটির প্রাণ ।
তাই,
গতিময়,
ধুমধাড়াক্কা
একশন কিন্ত
দার্শনিক চিন্তায় ডুবিয়ে ফেলা কোনো কিছু দেখতে চাইলে বসে পড়ূন, নেটফ্লিক্স ছাড়ুন আর হারিয়ে যান “লাভ, ডেথ প্লাস রোবটস” এর দারূন এক ফ্যান্টাসির জগতে!
একনজরে লাভ, ডেথ + রোবোটস
ধরন :
এন্থোলজি, একশন, সাই-ফাই, সাইবার-পাংক
পরিচালক : টিম মিলার
স্থান/ভাষা :যুক্তরাস্ট্র
মুক্তিকাল :১৫ই মার্চ, ২০১৯

Comments
Post a Comment